মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বলিউড তারকাদের নিয়ে এবার বেফাঁস মন্তব্য কঙ্গনার

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ৬:১০ অপরাহ্ন আপডেট: ২৬ মার্চ ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
বলিউড তারকাদের নিয়ে এবার বেফাঁস মন্তব্য কঙ্গনার

এক কথায় কঙ্গনা যতটা না পর্দায় থাকেন, তার চেয়ে বেশি থাকেন সমাজিক যোগাযোগ মাধ্যমে। কঙ্গনাকে নিয়ে তেমনটাই বলে থাকেন তার সমালোচকরা।

বলিউডের কে, কোথায়, কী করেছেন, কী বলছেন সবই প্রায় তার নজরে থাকে। জানার পর যে মুখে কুলুপ আঁটেন কঙ্গনা, তা-ও নয়। সেই বিষয়টি নিয়ে সরব হন। সম্প্রতি বলিউডের একাংশের বিরুদ্ধে এক বড় অভিযোগ আনলেন কঙ্গনা।

অভিনেত্রীর জোরালো দাবি, বলিউডের অনেকেরই নাকি ডার্ক ওয়েবে (অবৈধ অনলাইন ব্যবসা) আনাগোনা আছে। সেখানে নাকি অনেক চেনামুখ দিনের পর দিন নানা আইনবিরুদ্ধ কাজ করে চলেছেন। খরব আনন্দবাজার পত্রিকার।

বিভিন্ন সময়ে বলিউডকে একহাত নিতে ছাড়েন না কঙ্গনা। বলিউডে তিনি এমনিতেই স্পষ্টবক্তা হিসাবে পরিচিত। তার জন্য কম কটাক্ষ শুনতে হয় না কঙ্গনাকে। কিন্তু তিনি তো পিছু হটার পাত্রী নন। এবারও তার অন্যথা হয়নি।

‘টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া’ সম্প্রতি একটি নতুন নিয়ম চালু করেছে। নতুন নিয়ম অনুযায়ী, এবার থেকে যিনি ফোন করছেন তার নাম, পরিচয় ফুটে উঠবে মোবাইলে। তার পরেই কেন্দ্রীয় সরকারের উদ্দেশে কঙ্গনা বলেন, ‘ভালো উদ্যোগ। এ বার কেন্দ্রের উচিত ‘ডার্ক ওয়েব’-এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া।’

বলিউড সম্পর্কে কঙ্গনা আরও বলেন, ‘বলিউডের অনেক জনপ্রিয় তারকা এই ডার্ক ওয়েবের সঙ্গে যুক্ত আছেন। এর
মাধ্যমে নানা অবৈধ কাজকর্ম চলছে। ডার্ক ওয়েবের মাধ্যমে মেইল, হোয়াট্সঅ্যাপও হ্যাক করে নিচ্ছেন অনেকে। সবার আগে এই ডার্ক ওয়েবের রহস্যের কিনারা করা জরুরি। তা হলে দেখা যাবে অনেক বড় নামই প্রকাশ্যে আসবে।’