শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

আন্তর্জাতিক বাজারে কমলে দেশেও কমবে এলপিজির দাম : নসরুল হামিদ

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৪ অপরাহ্ন আপডেট: ২৯ এপ্রিল ২০২৬, ৫:১২ অপরাহ্ন
আন্তর্জাতিক বাজারে কমলে দেশেও কমবে এলপিজির দাম : নসরুল হামিদ

তিনি বলেন, এলপিজি আমদানি নির্ভর। বর্তমানে ১২ দশমিক ৫ কেজি সরকারি এলপিজি গ্যাসের দাম ৫৯১ টাকা বলেও তিনি জানান।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে স্বতন্ত্র সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামের এক প্রশ্নের লিখিত উত্তরে মন্ত্রী এ তথ্য জানান।

নসরুল হামিদ বলেন, দেশের বেসরকারি এলপিজি আমদানি নির্ভর হওয়ায় (মোট চাহিদার ৯৮ ভাগ) আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য না কমালে দেশের বাজারে বেসরকারি এলপিজির মূল্য কমানোর সুযোগ নেই।

বর্তমানে প্রতিটি ১২ দশমিক ৫ কেজি ওজনের সরকারি এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্য ৫৯১ টাকা।

এছাড়া, বহুল ব্যবহৃত বেসরকারি ১২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্য ১ হাজার ৪৭৪ টাকা।