শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

পোস্তগোলা সেতুতে যান চলাচল বন্ধ আজ

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ৪:০৩ অপরাহ্ন আপডেট: ২৩ এপ্রিল ২০২৬, ৭:০৭ পূর্বাহ্ন
পোস্তগোলা সেতুতে যান চলাচল বন্ধ আজ

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুড়িগঙ্গা সেতু-১ (পোস্তগোলা সেতু) মেরামতের জন্য আজ ২৬ ফেব্রুয়ারি এবং ১, ৪ ও ৮ মার্চ এই চারদিন সেতু দিয়ে কোনো যানবাহন পারাপার হতে পারবে না।

গত ২৪ ফেব্রুয়ারি বিকল্প রাস্তা হিসেবে বাবুবাজার সেতু ব্যবহার করায় ঐএলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল। এ অবস্থায় আজ ২৬ ফেব্রুয়ারি এবং ১, ৪ এবং ৮ মার্চ এই চারদিন বিকল্প হিসেবে অন্য সড়ক ব্যবহারের জন্য উৎসাহিত করেছে ডিএমপি।

বিকল্প সড়ক

ক) পদ্মাসেতু থেকে সিলেট, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামমুখী হালকা যানবাহনগুলো (বাস, মাইক্রোবাস, প্রাইভেটকার, সিএনজি, অটোরিকশা ইত্যাদি) শ্রীনগর- মুন্সীগঞ্জ-মুক্তারপুর সেতু- তৃতীয় শীতলক্ষ্যা সেতু-মদনপুর সড়ক একইভাবে বিপরীতে

খ) পদ্মাসেতু থেকে ঢাকাগামী হালকা যানবাহনগুলো (বাস, মাইক্রোবাস, প্রাইভেটকার, সিএনজি, অটোরিকশা ইত্যাদি) শ্রীনগর-দোহার-নবাবগঞ্জ- কেরাণীগঞ্জ-রোহিতপুর, আব্দুল্লাহপুর-কোনাখোলা মোড়-বছিলা সেতু-মোহাম্মদপুর সড়ক এবং একইভাবে বিপরীতে

গ) গাবতলী থেকে দক্ষিণ অঞ্চলগামী যানবাহনগুলো পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাট হয়ে

ঘ) এছাড়া দেশের পূর্বাঞ্চল/দক্ষিণ পূর্বাঞ্চল থেকে দক্ষিণাঞ্চল/দক্ষিণ পশ্চিমাঞ্চলগামী যানবাহনগুলোকে চাঁদপুর-শরীয়তপুর ফেরিঘাট হয়ে চলাচলের জন্য অনুরোধ জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।