শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বেইলি রোডে আগুনে দুই শিক্ষার্থী ও এক শিক্ষিকার মৃত্যু

প্রকাশ: ১ মার্চ ২০২৪, ৪:১৯ অপরাহ্ন আপডেট: ২৫ মে ২০২৬, ২:১০ পূর্বাহ্ন
বেইলি রোডে আগুনে দুই শিক্ষার্থী ও এক শিক্ষিকার মৃত্যু

শুক্রবার (০১ মার্চ) ঢাকা মেডিকেল কলেজ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, নিহতদের মধ্যে বুয়েটের দুই শিক্ষার্থী নাহিয়ান ও লামিসা ইসলামের লাশ হাসপাতালে পেয়েছেন তাদের স্বজনরা। লামিসার বাবা পুলিশের একজন অতিরিক্ত ডিআইজি। নাহিয়ান আমিন বিশ্ববিদ্যালয়টির ইইই বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী। আর লামিশা ইসলাম একই ব্যাচের মেকানিক্যাল বিভাগের শিক্ষার্থী। নাহিয়ানের বাড়ি বরিশালে। ভিকারুননিসা স্কুলের শিক্ষকের নাম লুৎফুন নাহার।  

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বেইলি রোডে অবস্থিত ‘কাচ্চি ভাই রেস্টুরেন্ট’ ভবনে আগুন লাগে। বেইলি রোডের যে ভবনে আগুন লেগেছে, সেটি সাততলা। ভবনের দ্বিতীয় তলায় ‘কাচ্চি ভাই’ নামের খাবারের দোকান রয়েছে।

তৃতীয় তলায় একটি পোশাকের দোকান ছাড়া ওপরের তলাগুলোতেও রয়েছে খাবারের দোকান। প্রতিদিন সন্ধ্যার পর থেকে খাবারের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় হয়।