শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

স্কুলে ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়োগ দেওয়ার কথা জানালেন শিক্ষামন্ত্রী

প্রকাশ: ৩ মার্চ ২০২৪, ২:৫৬ পূর্বাহ্ন আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
স্কুলে ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়োগ দেওয়ার কথা জানালেন শিক্ষামন্ত্রী

শানিবার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের (আইডিবি) মিলনায়তনে সংগঠনটির জেলা ও সার্ভিস অ্যাসোসিয়েশন প্রতিনিধি সম্মেলন ও বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষক সংকট নিরসনে ডিপ্লোমা প্রকৌশলীদের কাজে লাগাতে এবং বর্তমান কারিকুলামে যে শিক্ষা দর্শন অ্যাক্টিভিটি বেইজ লার্নিং সেখানে যদি ডিপ্লোমা প্রকৌশলীদের অংশগ্রহণ বাড়াতে হবে। যেহেতু আমাদের চাহিদা আছে। ডিপ্লোমা প্রকৌশলীরা শিক্ষক হিসেবে গণিত ও বিজ্ঞানের শিক্ষক হিসেবে আসতে পারেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের নতুন কারিকুলাম অনুযায়ী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গণিত ও বিজ্ঞানের অনেক শিক্ষক প্রয়োজন। শিক্ষকের সেই যোগ্যতার জায়গায়, আমাদের যে এত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা পাস করেছেন, বিদ্যালয় পর্যায়ের গণিত ও বিজ্ঞান তাদের প্রায় সবার পড়ানোর মতো যোগ্যতা রয়েছে। আমরা মনে করছি, ৬০ হাজারের মতো গণিত ও বিজ্ঞানের শিক্ষকের অভাব রয়েছে। সেখানে আমাদের ডিপ্লোমা পাস করা ইঞ্জিনিয়ারদের সেখানে নিয়োজিত করতে পারি বিশেষভাবে তাহলে আমাদের একটা বিশাল চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবো। সেটা আমাদের বিবেচনায় আছে।