শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

তাপমাত্রা-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

প্রকাশ: ৯ মার্চ ২০২৪, ৪:৫৪ অপরাহ্ন আপডেট: ২ এপ্রিল ২০২৬, ১১:০২ অপরাহ্ন
তাপমাত্রা-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

শনিবার ভোর থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্যই জানানো হয়েছে।

আবহাওয়া অধিদফতর বলছে, আগামী তিনদিন তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে। এছাড়া বজ্রসহ বৃষ্টিও হতে পারে।

শনিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

তবে বর্ধিত ৫ দিনে তাপমাত্রা বাড়ার পাশাপাশি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।