বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

তাসকিন রিশাদের জোড়া আঘাত

প্রকাশ: ৯ মার্চ ২০২৪, ১১:৩০ অপরাহ্ন আপডেট: ১৬ মে ২০২৬, ৭:৩৫ পূর্বাহ্ন
তাসকিন রিশাদের জোড়া আঘাত

হালকা লাফিয়ে ওঠা বলে ঘুরিয়ে খেলতে গিয়ে তিনি ক্যাচ দিয়েছেন শট মিডে থাকা ফিল্ডার সৌম্য সরকারকে। ১২ বল মোকাবেলায় লঙ্কান এ ওপেনার করেছেন মাত্র ৮ রান। অন্যদিকে রিশাদ হাসানের বলে ১২ রান করে আউট হয়েছেন কামিন্দু মেন্ডিস।

আগের দুই ম্যাচে আশানুরূপ ব্যাটিং করতে পারেননি আরেক লঙ্কান ওপেনার আভিষ্কা ফার্নান্দো। সে কারণে তাকে বসিয়ে নামানো হয় ধনাঞ্জয়া ডি সিলভাকে। তিনিও ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। চতুর্থ ওভারে তাসকিনের প্রথম ডেলিভারির লেংথ বুঝতে ভুল করেছেন ধনাঞ্জয়া। যার মাশুল উইকেটের বিনিময়ে দিতে হলো তাকে।

অন্যদিকে রিশাদ হাসানের ঘুর্ণি বলে ওভার স্ট্রাইক বাউন্ডারিতে ক্যাচ তুলে দেন কামিন্দু। ১২ বলে ১২ রান করে ফেরেন সাজঘরে।

শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীলংকা ১২ ওভার খেলে ২ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৮২ রান।