নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেড-এর সভাপতি মানিক, সম্পাদক আব্দুল হাই

শনিবার সকাল ১০টা থেকে শেরেবাংলা নগরের রাজধানী উচ্চবিদ্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়, শেষ হয় বিকেল ৩টায়। ৩৬৬ ভোটের মধ্যে মোট ভোট পড়ে ৩১৪টি। যার মধ্যে আতাউর রহমান ভূঞা মানিক পেয়েছেন ১৯৯, নিকটতম প্রতিদ্বন্দ্বী শহিদুল আহসান পেয়েছেন১২২ ভোট। আব্দুল হাই সাধারণ সম্পাদক পদে পেয়েছেন১৭৯ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাল উদ্দিন পেয়েছেন ১৩১ ভোট। কোষাধ্যক্ষ পদে কামাল উদ্দিন পেয়েছেন১৭১ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল বাশার পেয়েছেন ১৩৫ ভোট।
ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মোঃ বেলায়েত হোসেন।

