বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

কোন দেশের পাসপোর্ট সবচেয়ে শক্তিশালী?

প্রকাশ: ১০ মার্চ ২০২৪, ৫:৫৮ অপরাহ্ন আপডেট: ৩০ এপ্রিল ২০২৬, ১১:০২ অপরাহ্ন
কোন দেশের পাসপোর্ট সবচেয়ে শক্তিশালী?

বরং ভিসামুক্ত ভ্রমণ ছাড়াও করারোপ, বৈশ্বিক উপলব্ধি, দ্বৈত নাগরিকত্ব গ্রহণের সুযোগ এবং ব্যক্তিগত স্বাধীনতার বিষয়গুলোও বিবেচনায় নেয়া প্রয়োজন।

এ সকল বিষয়গুলো বিবেচনায় নিয়ে নোম্যাড পাসপোর্ট ইনডেক্স ২০২৪ সালে সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের একটি তালিকা করেছে। আর এতালিকায় সবার উপরে রয়েছে সুইজারল্যান্ডের নাম। তারপরই আছে যথাক্রমে আয়ারল্যান্ড, পর্তুগাল, লুক্সেমবার্গ ও ফিনল্যান্ডের নাম।

সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্ট শক্তির বিচারে কয়েক ধাপ নেমে এবার তালিকায় ছয় নম্বরে অবস্থান করছে। নয় ও ১০ নম্বরে যথাক্রমে জার্মানি ও নেদারল্যান্ডসের পাসপোর্ট।

নোম্যাড পাসপোর্ট ইনডেক্স জানিয়েছে, বিভিন্ন দেশের নাগরিকদের কর দেয়া, স্বাধীনভাবে বসবাস, আইন মেনে চলা বাধ্যবাধকতা এবং ভ্রমণের সময় যাচাই-বাছাইয়ের মত বিষয়গুলো আলাদা আলাদা ভাবে মোকাবেলা করতে হয়। এ ক্ষেত্রে একজন পাসপোর্টধারী কয়টি দেশে যেতে পারেন তা পুরো চিত্র তুলে ধরে না।

নরম্যাড ক্যাপিটালিস্টের গবেষক দলের মতে, ভ্রমণ এবং বৈশ্বিক উপলব্ধির ক্ষেত্রে সুইজারল্যান্ডের চেয়ে আয়ারল্যান্ডে ‘কর্পোরেট ট্যাক্স অ্যাডজাস্টমেন্ট’ সামান্য বেশি।

আর তৃতীয় অবস্থানে থাকা পর্তুগাল ব্যক্তিগত স্বাধীনতা ছাড়া আর বাকি সব ক্ষেত্রে আয়ারল্যান্ডের সমান নম্বর পেয়েছে। বেশ কয়েকটি দেশে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ থাকার কারণে ফিনল্যান্ডের পাসপোর্ট বেশ পরিচিত হলেও এটি এখন তালিকায় চার নম্বরে। তবে অবস্থানে সবথেকে বড় পরিবর্তন হয়েছে সংযুক্ত আরব আমিরাতের। গত বছরের তালিকায় দেশটি ১ নম্বরে ছিল।”