শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

উত্তরার কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশ: ১২ মার্চ ২০২৪, ৪:৩১ অপরাহ্ন আপডেট: ২০ মে ২০২৬, ৭:০৭ অপরাহ্ন
উত্তরার কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে

আগুন এখন সম্পূর্ণভাবে নির্বাপণের কাজ চলছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ফায়ার সার্ভিস। মঙ্গলবার (১২ মার্চ) রাত ২টা ১০ মিনিটের দিকে এখানে আগুন লাগার কয়েক মিনিটের মধ্যে তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

তবে ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। কিন্তু এর আগেই বেশকিছু দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেখানে কাঁচাবাজার ছাড়াও লেপ-তোশক এবং ফার্নিচারের দোকান ছিল। যেগুলো আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই পুড়ে গেছে।

আগুন লাগার তথ্যটি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিব হাসান বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান দমকল কর্মীরা। সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ১০টি ইউনিট। তাদের প্রচেষ্টায় বড় আগুন নিয়ন্ত্রণে চলে আসে। তবে ছোট ছোট আগুন বা ছাইচাপা আগুন রাত ৩টার পরও জ্বলতে থাকে। তখন ওই আগুনগুলো নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়।’

আগুন লাগার খবরে সেখানে ছুঁটে আসেন দোকানিরা। তারা জীবনের ঝুঁকি নিয়ে মালপত্র বের করার চেষ্টা করেন। কিন্তু খুব বেশি কিছু বের করতে পারেননি তারা।

একজন দোকানি জানিয়েছেন, রাতের বেলা তিনি বাসায় ঘুমিয়ে ছিলেন। আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।

অপর এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, প্রথমে তারা কাঁচাবাজারটিতে ছোট আগুন দেখতে পান। কিন্তু এটি ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে বড় আকার ধারণ করে। এরপর দাউ দাউ করে সবকিছু জ্বলতে থাকে। ঘটনাস্থলে এক দোকানিকে আহাজারি করতে দেখা যায়। আরেক ফার্নিচার দোকানি দাবি করেছেন, তার ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। দোকানের কোনো কিছু রক্ষা করতে পারেননি।