শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

সন্ধ্যায় হাসপাতালে নেয়া হচ্ছে খালেদা জিয়াকে

প্রকাশ: ১৩ মার্চ ২০২৪, ৭:৫৯ অপরাহ্ন আপডেট: ৪ এপ্রিল ২০২৬, ৫:১২ পূর্বাহ্ন
সন্ধ্যায় হাসপাতালে নেয়া হচ্ছে খালেদা জিয়াকে


বুধবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর গুলশান-২ এর বাসা ফিরোজা থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে  নিয়ে যাওয়ার কথা রয়েছে।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, ম্যাডামের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিত করেছে।

সর্বশেষ গত ৮ ফেব্রুয়ারি স্বাস্থ্যের পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। স্বাস্থ্যের পরীক্ষা-নিরীক্ষা শেষে ওইদিনই তাকে বাসায় নেয়া হয়।

এর আগে, গত ১১ জানুয়ারি ৫ মাস ২ দিন হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছিলেন খালেদা জিয়া।