মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

এক উইকেট হারিয়ে দলীয় ফিফটি পূরণ বাংলাদেশের

প্রকাশ: ১৫ মার্চ ২০২৪, ৯:১৪ অপরাহ্ন আপডেট: ৭ এপ্রিল ২০২৬, ৪:৪৬ পূর্বাহ্ন
এক উইকেট হারিয়ে দলীয় ফিফটি পূরণ বাংলাদেশের

সিরিজ জয়ের মিশনে টস হেরে আগে ব্যাট করছে স্বাগতিকরা। যেখানে শুরুতেই লিটন দাসের উইকেট হারিয়ে চাপে পড়েছিল স্বাগতিকরা। তবে শান্ত-সৌম্য জুটিতে দলীয় ফিফটি পূরণ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭.১ ওভারে এক উইকেটে ৫০ রান। এখন সৌম্য ২০ ও শান্ত ২৭ রানে ব্যাটিং করছেন।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলংকা দলপতি কুশল মেন্ডিস। এতে আগে ব্যাট করছে বাংলাদেশ।

স্বাগতিকদের হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন সৌম্য সরকার ও লিটন দাস। তবে ভয়ংকর হয়ে ওঠার আগেই এ জুটিতে আঘাত হানেন দিলশান মাদুশঙ্কা।

ইনিংসের প্রথম ওভারেই লিটনকে ওয়েল্লালাগের তালুবন্দী করেন দিলশান। এতে শূন্য রানেই সাজঘরে ফেরেন টাইগার ওপেনার। সিরিজের প্রথম ওয়ানডেতে প্রথম বলেই বোল্ড হয়েছিলেন লিটন। আজকের ম্যাচেও ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ হলেন তিনি।

এরপর ক্রিজে আসেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার সঙ্গে জুটি গড়ার চেষ্টা করছেন সৌম্য সরকার। 

বাংলাদেশ একাদশ : লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, তানজিম সাকিব ও শরিফুল ইসলাম। 

শ্রীলংকা একাদশ : আভিস্কা ফার্নান্দো, পাথুন নিশাঙ্কা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালঙ্কা, জেনিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, প্রমোদ মাদুশান, লাহিরু কুমারা, দিলশান মাদুশঙ্কা ও দুনিথ ওয়েল্লালাগে।