বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নির্বাচনের মধ্যেই ইউক্রেনে হামলা রাশিয়ার, নিহত ২০

প্রকাশ: ১৬ মার্চ ২০২৪, ৫:৩৯ অপরাহ্ন আপডেট: ২৯ মার্চ ২০২৬, ৩:৪৯ অপরাহ্ন
নির্বাচনের মধ্যেই ইউক্রেনে হামলা রাশিয়ার, নিহত ২০

তিন দিনব্যাপী এই নির্বাচনে ভোটগ্রহণ চলবে রবিবার পর্যন্ত। নির্বাচনে সব ভোটারকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নির্বাচনের মধ্যেই রুশ বাহিনীর জোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনের বন্দর নগর ওডেসায় অন্তত ২০ জন নিহত হয়েছেন।  

এ ঘটনায় আহত হয়েছেন ৭৩ জন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর। সামরিক অভিযানের গত দুই বছরে কৃষ্ণ সাগরের তীরবর্তী এই শহরটিতে যত আঘাত হেনেছে রুশ সেনারা, সেসবের মধ্যে এটিকে সবচেয়ে ভয়াবহ বলে বিবেচনা করা হচ্ছে।

শুক্রবার সকাল থেকে রাশিয়াজুড়ে শুরু হয়েছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ; ভোট শুরুরু কয়েক ঘণ্টা পর স্থানীয় সময় বেলা ১১ টার দিকে প্রথম ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে ওডেসায়। সেটির আঘাতের পর ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। সে সময় দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি ছোড়ে রুশ সেনারা।

সামরিক পরিভাষায় এ ধরণের ক্ষেপণাস্ত্র হামলাকে ‘ডবল ট্যাপ হামলা’ বলা হয়।  জরুরি পরিষেবা বিভাগের মুখপাত্র মারিয়ানা অ্যাভেরিনা মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বলেছেন, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর এই প্রথম ওডেসায় ‘ডবল ট্যাপ’ হামলা চালিয়েছে রুশ বাহিনী।

‘প্রথম ক্ষেপণাস্ত্রটি আঘাত হানার পর জরুরি পরিষেবা বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ এবং ধ্বংসস্তূপ থেকে লোকজনদের উদ্ধার করার কাজ শুরু করেছিল। সে সময়েই দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে,’ সিএনএনকে বলেছেন মারিয়ানা অ্যাভেরিনা।

দ্বিতীবারের ক্ষেপণাস্ত্র হামলার আঘাতে ডেনিস কোলেসনিকভ (২৫) নামের এক জরুরি পরিষেবা কর্মী নিহত হয়েছেন। এছাড়া আহত ৭৩ জনের মধ্যে জরুরি পরিষেবা বিভাগের অন্তত ৭ জন কর্মী রয়েছেন।  

রাশিয়ার লিপেৎস্ক অঞ্চলের গভর্নর জানান, শুক্রবার এই জেলায় ইউক্রেন থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে আকাশে দুইটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। অপরদিকে, ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়া ইরানে নির্মিত ২৭টি ড্রোন ও আটটি ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইউক্রেনীয় ভূখণ্ডে রাতভর হামলা চালিয়েছে। বিমানবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্টে জানায়, '২৭টি ড্রোনই ধ্বংস করা হয়েছে।' রাশিয়ার ১১টি টাইম জোনে ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে।