শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

অবন্তিকার আত্মহত্যায় শিক্ষক-সহপাঠীর সংশ্লিষ্টতা পেয়েছে পুলিশ

প্রকাশ: ১৭ মার্চ ২০২৪, ৯:০৭ অপরাহ্ন আপডেট: ২৫ মে ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
অবন্তিকার আত্মহত্যায় শিক্ষক-সহপাঠীর সংশ্লিষ্টতা পেয়েছে পুলিশ

রবিবার (১৭ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন অতিরিক্ত কমিশনার ড. খ মহিদ উদ্দিন। 

এসময় সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মহিদ‌ উদ্দিন বলেন, গ্রেপ্তার শিক্ষক দ্বীন ইসলাম ও আম্মানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে ‘খণ্ডিত’ সত্যতা পাওয়া গেছে। 

তবে অভিযোগগুলোর পূর্ণাঙ্গ এবং যেভাবে কথা আসছে সেভাবে যে মিলে গেছে— এমনটা বলা যাবে না। আমাদের যতটুকু কাজ, আমরা সেটুকু করে দিয়েছি। এখন কুমিল্লার কোতোয়ালি থানা তদন্ত করে দেখবে গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্টতার গভীরতা কতটুকু।

তিনি আরো বলেন, ‘ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার প্ররোচণার অভিযোগে কুমিল্লা কোতয়ালী থানায় একটি মামলা হয়েছে। ওই মামলার ভিত্তিতে কুমিল্লা পুলিশের চাওয়া অনুযায়ী দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ইতোমধ্যে তাদের কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

পুলিশের এই কর্মকর্তা বলেন, জবি শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় দুজনের ব্যাপারে অভিযোগ করা হয়েছে। কুমিল্লা পুলিশ মনে করে— আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত দুজনের সংশ্লিষ্টতা আছে। তাই তাদের আটক করা হয়েছে। 

অতিরিক্ত কমিশনার ড. খ মহিদ উদ্দিন বলেন, কুমিল্লা পুলিশ তদন্তের মাধ্যমে বের করে আনবে তাদের সংশ্লিষ্টতা আদো আছে কি না। তার আত্মহত্যায় অন্য কোনো কারণ আছে কি না তদন্তে বেরিয়ে আসবে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 

উল্লেখ্য, গত শুক্রবার রাতে ফেসবুক আইডিতে এক পোস্টে নিজের আত্মহত্যার জন্য বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী আম্মান সিদ্দিকীকে দায়ী করেন অবন্তিকা। ফেসবুকে দেয়া ওই পোস্টের পর কুমিল্লার বাগিচাগাঁও ফায়ার সার্ভিস পুকুরপাড়ের নিজ ঘরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় অবন্তিকার মরদেহ উদ্ধার করা হয়।

রাত সোয়া ১০টার দিকে তাকে কুমিল্লা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অবন্তিকা কুমিল্লা সরকারি কলেজের সাবেক অধ্যাপক প্রয়াত জামাল উদ্দিনের মেয়ে।