মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ট্রুকলার থেকে নিজের নাম সরানোর ‍উপায়

প্রকাশ: ২৪ মার্চ ২০২৪, ৮:১৪ অপরাহ্ন আপডেট: ১৭ এপ্রিল ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
ট্রুকলার থেকে নিজের নাম সরানোর ‍উপায়
প্রযুক্তি বলছে, আপনি চাইলে ট্রু কলার থেকে নিজের নাম সরিয়ে নিতে পারেন। ট্রু কলার থেকে আপনি যদি নিজের নাম সরিয়ে দেন, তা হলে অন্য কাউকে ফোন করলেও আপনার পরিচয় প্রকাশ্যে আসবে না।

যেভাবে ‘ট্রুকলার’ থেকে সরাবেন নিজের নাম-

  অ্যানড্রয়েড ফোনে প্রথমে ট্রু কলার অ্যাপ ইনস্টল করুন। নিজের ফোন নম্বর ব্যবহার করে লগ ইন করুন।
   
এবার ট্রু কলার অ্যাপের সেটিংসে ‘প্রাইভেসি সেন্টার’ অপশন দেখতে পাবেন।
   
তারপর ‘ডিঅ্যাক্টিভেট’ অপশন দেখতে পাবেন। সেটা নির্বাচিত করুন। তা হলেই আর আপনার নাম ট্রু কলার অ্যাপে থাকবে না।
   
এরপরেও কিন্তু আপনার নাম ট্রুকলার ডেটাবেসে থেকে যেতে পারে। সে ক্ষেত্রে ট্রু কলার-এর ওয়েবসাইটে গিয়ে আইএসডি কোডসহ মোবাইল নম্বর দিতে হবে। এরপরে আবার ‘ডিঅ্যাক্টিভেট’ অপশনে গিয়ে নির্বাচন করলেই নাম মুছে যাওয়ার কথা।

তারপরও যদি ট্রু কলার-এ আপনার নাম দেখায়, তা ক্যাশে মেমোরির কারণে। কিছু দিনেই তা থেকে মুক্তি পাবেন।