শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

জলবিদ্যুৎ আমদানির জন্য ভুটানের সঙ্গে শিগগিরই চুক্তি : পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: ২৫ মার্চ ২০২৪, ৯:০২ অপরাহ্ন আপডেট: ১৬ মে ২০২৬, ৭:০৮ পূর্বাহ্ন
জলবিদ্যুৎ আমদানির জন্য ভুটানের সঙ্গে শিগগিরই চুক্তি : পররাষ্ট্রমন্ত্রী

সোমবার দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের সঙ্গে বৈঠকের পরে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভুটান থেকে আমরা জলবিদ্যুৎ আমদানি করতে চাচ্ছি। আমরা এরই মধ্যে নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির জন্য চুক্তি সই করেছি এবং ভারতও আমাদের সহায়তা করেছে। ভুটান থেকে আমদানির সময়ও ভারত আমাদের সহায়তা করবে। 

তিনি বলেন, জলবিদ্যুৎ আমদানিতে ভুটানের সঙ্গে এবার চুক্তি সই হবে না। আরো কিছু কাজ বাকি আছে। তবে আমরা আশা করছি, এটি খুব শিগগিরই হবে।

মন্ত্রী বলেন, যোগাযোগ বাড়ানোর জন্য বাংলাদেশ-ভুটান-ইন্ডিয়া-নেপাল (বিবিআইএন) আবার যুক্ত হোক, এ জন্য অনুরোধ জানিয়েছি। ভুটানের রাজা বিষয়টি গুরুত্বসহকারে শুনেছেন। ভুটানে বিমান ফ্লাইট সপ্তাহে মাত্র দুটি, এটি বাড়ানোর বিষয় নিয়েও কথা হয়েছে।

তিনি আরো বলেন, ভুটানকে কুড়িগ্রামে একটি অর্থনৈতিক জোন স্থাপনের জন্য আমরা জায়গা দিতে যাচ্ছি।

এর আগে, সোমবার সকালে ভুটানের রাজা চারদিনের সফরে ঢাকা এসে পৌঁছান। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।