শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নামাজে যাওয়ার পথে ভবনের কলাম ভেঙে নিহত ১

প্রকাশ: ৭ এপ্রিল ২০২৪, ৩:৫৯ অপরাহ্ন আপডেট: ২২ এপ্রিল ২০২৬, ৯:২৫ পূর্বাহ্ন
নামাজে যাওয়ার পথে ভবনের কলাম ভেঙে নিহত ১

শনিবার (৬ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের প্রতিবেশী শফিউর রহমান বলেন, রাতে তিনি নামাজ পড়তে যাওয়ার সময় নির্মাণাধীন ভবনের কলাম ভেঙে মাথায় পড়ে গুরুতর আহত হন। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানান তিনি বেঁচে নেই।

তিনি জানান, আমরা বিষয়টি তার পরিবারকে জানিয়েছি। তারা ঢাকা মেডিকেলে আসছেন। হাসান মোহাম্মদপুরের সাত মসজিদ এলাকায় থাকতেন। তার বাড়ি চট্টগ্রাম জেলার আনোয়ারা থানা জুইদন্ডী এলাকায়। তিনি ওই এলাকার ফজল আহমেদের ছেলে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি মোহাম্মদপুর থানাকে জানিয়েছি।