মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

তিতুমীর কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি হলেন শিবচরের আরিফ

প্রকাশ: ১৭ জুন ২০২২, ৫:৪৮ পূর্বাহ্ন আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
তিতুমীর কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি হলেন শিবচরের আরিফ

বাংলাদেশ ছাত্রলীগ সরকারি তিতুমীর কলেজ শাখার পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতির পদ পেয়েছেন মাদারীপুরের কৃতী সন্তান এসএম আরিফ হোসেন। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সভাপতি, সেক্রেটারির অনুমোদিত এ কমিটিতে স্থান পেয়ে আরিফ বলেন, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কল্যাণে সব সময় সচেষ্ট থাকব আমি।

রোববার (১২ জুন) বাংলাদেশ ছাত্রলীগের ভ্যারিফাইড ফেসবুক পেজে তিতুমীর কলেজ ছাত্রলীগের নবনির্বাচিত কমিটির ১৩ পৃষ্ঠার তালিকা প্রকাশ করা হয়। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এই তালিকায় বিভিন্ন পদে জায়গা পেয়েছেন মোট ৩২৩ জন।

কমিটিতে সহ-সভাপতির পদ পাওয়া আরিফ হোসেনের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানার উত্তর বাহেরাতলা ইউনিয়নে। ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ইংলিশ বিভাগের শিক্ষার্থী তিনি। কলেজ ছাত্রলীগের হয়ে দীর্ঘদিন যাবত কাজ করার পাশাপাশি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক এবং শিক্ষা সহায়ক কর্মকাণ্ডেও নিয়মিত অংশ নিতে দেখা গেছে তাকে।

আরিফ বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আদর্শ মনে করে বাংলাদেশ ছাত্রলীগকে ভালোবেসেছি। দেশরত্ন শেখ হাসিনার সোনার বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে একটু হলেও অবদান রাখতে চাই। ছাত্রলীগের কল্যাণে সব সময় কাজ করে যাবো আমি। আমাকে এই জায়গায় বিবেচনা করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সরকারি তিতুমীর কলেজের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়লের প্রতি।’

এর আগে ২০১৮ সালের ২৭ এপ্রিল বাংলাদেশ ছাত্রলীগের তৎকালীন সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মো. রিপন মিয়াকে সভাপতি ও মাহমুদুল হক জুয়েল মোড়লকে সাধারণ সম্পাদক করে তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। সেই সময় সহ-সভাপতির দায়িত্ব পেয়েছিলেন ১৫ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক করা হয়েছিল ৫ জনকে।