শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ঈদের দিন ৩ হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৪, ৩:৩০ পূর্বাহ্ন আপডেট: ১৫ অক্টোবর ২০২৬, ৪:৫২ অপরাহ্ন
ঈদের দিন ৩ হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর

বৃহস্পতিবার দুপুরে হাসপাতালগুলোতে পরিদর্শনে যান তিনি।

ঈদের ছুটিতে মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতেই মূলত হাসপাতালগুলো পরিদর্শন করছেন ডা. সামন্ত লাল সেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, মন্ত্রী হিসেবে এটা আমার প্রথম ঈদ। আমি আশা করছি দেশের মানুষ খুব সুন্দরভাবে ঈদ পালন করছেন। ঈদে লম্বা ছুটি। এর মধ্যেও দেশের কোনো হাসপাতালে স্বাস্থ্য সেবার ব্যাঘাত ঘটেনি।

মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে তিনিবলেন, আমি বুধবার কয়েকটি হাসপাতালে গিয়েছিলাম। আজ আরো কয়েকটি হাসপাতালে গিয়েছি। সব জায়গায়ই পর্যাপ্ত ডাক্তার ও নার্স পেয়েছি। রোগীদের সঙ্গেও আমি কথা বলেছি। কেউ কোনো অভিযোগ করেনি। আমি সন্তুষ্ট।

ডা. সামন্ত লাল সেন বলেন, সকালে দেশের সব হাসপাতালের পরিচালকদের মেসেজ পাঠিয়েছি। সব জায়গায় চিকিৎসা চলছে। কোথাও ব্যত্যয় ঘটেনি।

স্বাস্থ্যমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনের সময় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম উপস্থিত ছিলেন।