শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ডেঙ্গুতে বিনা চিকিৎসায় মৃত্যু নয় : স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৪, ৯:৪৭ অপরাহ্ন আপডেট: ১৮ অক্টোবর ২০২৬, ৫:৫৭ পূর্বাহ্ন
ডেঙ্গুতে বিনা চিকিৎসায় মৃত্যু নয় : স্বাস্থ্যমন্ত্রী

ঈদে সরকারি হাসপাতালে স্বাস্থ্য সেবা পরিদর্শন শেষে শনিবার সাংবাদিকদের এক প্রশ্নে এসব কথা জানান তিনি।

ডা. সামন্ত লাল সেন বলেন, ডেঙ্গু প্রতিরোধে হাসপাতালের আগে মশা নিধন বেশি জরুরি। ডেঙ্গুর পিক মৌসুমে গত বছরের চেয়ে এবার রোগী বেশি হবে এমন শঙ্কা থেকেই স্বাস্থ্য বিভাগ প্রস্তুতি নিয়েছে।

এর আগে, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রোগীদের স্বাস্থ্য সেবার খোঁজখবর নেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় জরুরি বিভাগ, ডায়ালাইসিস সেন্টার, আইসিইউ ও এইচডিইউসহ নানা বিভাগ পরিদর্শন করেন।

ঈদের ছুটিতে স্বাস্থ্য সেবা নিয়ে নিজের সন্তুষ্টির কথাও জানান সামন্ত লাল সেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা।