মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বাংলাদেশে সিরিজের জন্য দল ঘোষণা ভারতের

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৪, ৪:৪৬ অপরাহ্ন আপডেট: ২৩ এপ্রিল ২০২৬, ৯:৪১ পূর্বাহ্ন
বাংলাদেশে সিরিজের জন্য দল ঘোষণা ভারতের

আর সেই সিরিজের জন্য সোমবার (১৫ মার্চ) ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

এই সিরিজের জন্য ভারতীয় দলে নতুন মুখ দুইজন। তারা হলেন আশা সোভানা ও সাজানা সজীবন। এ ছাড়া দুই বছর পর দলে ফিরেছেন শ্রেয়াঙ্কা পাতিল ও দয়ালন হেমলতা।

ভারতের মেয়েরা বাংলাদেশে এসে পৌঁছাবে ২৩ এপ্রিল। সিরিজের প্রথম দুটি ও শেষ ম্যাচটি দিবারাত্রির। এছাড়া তৃতীয় ও চতুর্থ ম্যাচ দুটি শুরু হবে বেলা দুইটায়।২৮ এপ্রিল হবে সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের বাকি চারটি ম্যাচ ৩০ এপ্রিল, ২ মে, ৬ মে ও ৯ মে। এবারের সফর নিয়ে মোট তৃতীয়বার টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ভারতের মেয়েরা।

২০১৪ সালে প্রথম সফরে ৩-০ ব্যবধানে জয়ী হয় ভারত। গত বছরের জুলাইয়ে সর্বশেষ সফরে ভারত সিরিজ জেতে ২-১ ব্যবধানে।

ভারতের স্কোয়াড:

হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ–অধিনায়ক), শেফালি ভার্মা, দয়ালন হেমলতা, সাজানা সজীবন, রিচা ঘোষ (উইকেটকিপার), যষ্টিকা ভাটিয়া (উইকেটকিপার), রাধা যাদব, দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকর, আমানজোত কৌর, শ্রেয়াঙ্কা পাতিল, সাইকা ইসহাক, আশা সোভানা, রেনুকা সিং ও তিতাস সাধু।