মধ্যপ্রাচ্যের পরিস্থিতির ওপর নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের এমন তথ্য দিয়েছেন। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, এছাড়া এই ঘটনায় যার যার খাত, সবাইকেই প্রস্তুত থাকতে বলেছেন প্রধানমন্ত্রী। তবে বাণিজ্য কিংবা অর্থনীতির কথা সুনির্দিষ্ট করে বলেননি। সবাইকেই প্রস্তুতি নিতে বলেছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রতিবেদন দিতে বলেছেন। এ ক্ষেত্রে যাতে কোনো কিছু রিঅ্যাকটিভ না হয়, বরং প্রোঅ্যাকটিভ হতে বলেছেন।
উদহারণ দিতে গিয়ে মাহবুব হোসেন বলেন, যেমন, তেলের দাম বাড়লে সেই প্রভাব মোকাবিলায় আমরা কী করবো, সেই বিষয়ে প্রস্তুতি নিতে বলেছেন।

