শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

অর্থের অভাবে মেডিকেল শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৪, ৩:২০ অপরাহ্ন আপডেট: ১৬ মে ২০২৬, ৭:০১ পূর্বাহ্ন
অর্থের অভাবে মেডিকেল শিক্ষার্থীর আত্মহত্যা

শনিবার (২০ এপ্রিল) রাত ৮টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের রুমমেট ডা. রেজা জানান, রায়হান চীনের একটি বেসরকারি মেডিকেল কলেজে লেখাপড়া করত। করোনাকালে সে দেশে চলে আসে। অনলাইনে ক্লাস করতো। কয়েকদিন আগে ওই মেডিকেলের কর্তৃপক্ষ তাকে চীনে যেতে বলে। তারপর থেকেই সে মানসিকভাবে হতাশ হয়ে পড়ে। পারিবারিকভাবে অসচ্ছলতার কারণে তার পক্ষে চীনে যাওয়া সম্ভব ছিল না। বেশ কয়েক মাস ধরে রায়হান রাজধানীর বেসরকারি মেডিকেলে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করছিল। কিন্তু এতেও অনেক টাকা লাগবে বলে মানসিকভাবে ভেঙে পড়ে।

তিনি জানান, শুক্রবার সন্ধ্যার দিকে সে শুয়ে থাকে। কিছুক্ষণ পরে আমরা সাড়াশব্দ না পেয়ে ডাকাডাকি করি। পরে দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখি সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি দিয়ে গলায় পেচিয়ে ঝুলে আছে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।