শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

সংযুক্ত আরব আমিরাত পৌঁছেছে ‘এমভি আবদুল্লাহ’

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৪, ৩:২৯ অপরাহ্ন আপডেট: ১৯ মে ২০২৬, ২:০৫ অপরাহ্ন
সংযুক্ত আরব আমিরাত পৌঁছেছে ‘এমভি আবদুল্লাহ’

শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যার পর জাহাজটি দেশটির জলসীমায় প্রবেশ করে বলে নিশ্চিত করা হয়েছে।

রবিবার (২১ এপ্রিল) বিকেল ৪টা নাগাদ ফুজাইরা উপকূল এবং হরমুজ প্রণালি হয়ে আমিরাতের আল–হামরিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে জাহাজটির।

এ বিষয়ে, কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম জানান, রবিবার বিকালে আল–হামরিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর পরের দিন সোমবার কয়লা খালাসের জন্য জাহাজটিকে জেটিতে ভীড়ানো হবে। সেখান থেকে দুই জন নাবিক বিমানে করে দেশে ফিরবেন। বাকি ২১ জন নাবিক ‘এমভি আবদুল্লাহ’ জাহাজযোগেই দেশে ফিরবেন। দেশে ফিরতে তাদের সময় লাগতে পারে আনুমানিক ২৫-২৬ দিন।

উল্লেখ্য, গত ১২ মার্চ মোজাম্বিক থেকে আরব আমিরাত যাওয়ার পথে ভারত মহাসাগরে ২৩ নাবিকসহ সোমালীয় জলদস্যুদের কবলে পড়ে ‘এমভি আবদুল্লাহ’। প্রায় ৩২ দিন জিম্মি থাকার পর মুক্তিপণ দিয়ে ১৩ এপ্রিল ছাড়া পায় কেএসআরএম গ্রুপের জাহাজটি।