শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

দুপুর ১টার মধ্যে ৬০ কিলোমিটার ঝড়ের পূর্বাভাস

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৪, ৩:৪০ অপরাহ্ন আপডেট: ১৬ এপ্রিল ২০২৬, ৭:৪৬ অপরাহ্ন
দুপুর ১টার মধ্যে ৬০ কিলোমিটার ঝড়ের পূর্বাভাস

রবিবার (২১ এপ্রিল) নদীবন্দগুলোর জন্য সতর্কবার্তায় এমন তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রবিবার (২১ এপ্রিল) বেলা ১টার মধ্যে সিলেটের বিভিন্ন এলাকার ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রায়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

উল্লেখ্য, সারাদেশে সতর্কতামূলক হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে  আবহাওয়া অফিস বলছে-দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকবে। পাশাপাশি তাপমাত্রা আরও বাড়ার শঙ্কা রয়েছে। জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিও বাড়তে পারে। তবে সারাদেশে হিট আল্যার্ট জারি থাকলেও কিছু স্থানে বৃষ্টি হওয়ার পূর্বাভাস পাওয়া গেছে।