শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ভোরের কাগজের যুগ্ম বার্তা সম্পাদক আতিক আর নেই

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৪, ৪:৩৩ অপরাহ্ন আপডেট: ২৩ এপ্রিল ২০২৬, ৭:০৮ পূর্বাহ্ন
ভোরের কাগজের যুগ্ম বার্তা সম্পাদক আতিক আর নেই

আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

তিনি ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরো সায়েন্স ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

আতিকুর রহমানের জানাজা ও শেষ শ্রদ্ধা ভোরের কাগজ কার্যালয়ে দুপুর ১২টায় এবং জাতীয় প্রেস ক্লাবে বেলা দেড়টায় অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তার লাশ গ্রামের বাড়ি টাঙ্গাইলে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আতিকুর রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক সম্পন্ন করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দৈনিক আলআমিন পত্রিকায় যোগদানের মাধ্যমে তার সাংবাদিকতায় হাতেখড়ি। পরে কাজ করেছেন দৈনিক মানবজমিনের বিনোদন প্রতিবেদক হিসেবে। এছাড়া আরো কাজ করেছেন দৈনিক দিনেরশেষে ও দৈনিক আজকালের খবর পত্রিকায়। ১০ বছর আগে তিনি দৈনিক ভোরের কাগজ পত্রিকায় যোগদান করেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, বার্তা সম্পাদক ইখতিয়ার উদ্দিনসহ ভোরের কাগজ পরিবার।