মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

টেলিযোগাযোগ সচল রাখতে বঙ্গবন্ধু স্যাটেলাইটে সংযোগ স্থাপন শুরু

প্রকাশ: ১৯ জুন ২০২২, ১১:১৩ অপরাহ্ন আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৩৯ অপরাহ্ন
টেলিযোগাযোগ সচল রাখতে বঙ্গবন্ধু স্যাটেলাইটে সংযোগ স্থাপন শুরু

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর দপ্তর থেকে এক তথ্য বিবরণীতে একথা জানানো হয়েছে।

বিবরণীতে বলা হয়, ডাক ও টেলিযোগাযোগ সচিব মো: খলিলুর রহমানের তত্ত্বাবধানে সিলেট ও সুনামগঞ্জ জেলার  বন্য কবলিত এলাকায় টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীকে গতকাল শনিবার ১২টি ভিস্যাট যন্ত্রপাতি হস্তান্তর করা হয়। আজ সোমবার নেত্রকোণা ও উত্তরবঙ্গে ভিস্যা হাব স্থাপন করা হবে।

সিলেট বিভাগের বিভাগীয় কমিশনারের দপ্তরকেও আরও ২৩ সেট ভিস্যাট যন্ত্রপাতি হস্তান্তরের প্রস্তুতি চলছে। ফলে আরও ২৩টি বন্যা উপদ্রুত এলাকায় জরুরি টেলিযোগাযোগ সেবা স্থাপন করা হবে। এছাড়াও বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি বন্যা কবলিত এলাকায় নিয়োজিত সামরিক ও বেসামরিক প্রশাসনের প্রয়োজন অনুযায়ী আরও ভিস্যাট যন্ত্রপাতি সরবরাহ করতে সক্ষম। যার মাধ্যমে বন্যা কবলিত আরো এলাকায় জরুরি টেলিযোগাযোগ সেবা স্থাপন করা যাবে।

ভিস্যাট এর মাধ্যমে দুর্যোগকালীন সময়ে নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করার লক্ষ্যে বিএসসিএল এরই মধ্যে একটি মনিটরিং সেল গঠন করেছে। যেটি মাঠ প্রশাসনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে নিরবিচ্ছিন্ন সেবা নিশ্চিত করছে।

এদিকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোবাইল অপারেটরগুলোকে বানভাসি মানুষদের জন্য প্রত্যেককে তিনটি করে টোল ফ্রি নাম্বার চালু করার নির্দেশে দিয়েছেন। নির্দেশনার আলোকে মোবাইল অপারেটরসমূহ টোল ফ্রি নাম্বার চালু করেছে।