শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

সোনামসজিদ স্থলবন্দরে হিট স্ট্রোকে ট্রাফিক পরিদর্শকের মৃত্যু

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৪, ১০:০৫ অপরাহ্ন আপডেট: ২০ অক্টোবর ২০২৬, ৬:৩৩ পূর্বাহ্ন
সোনামসজিদ স্থলবন্দরে হিট স্ট্রোকে ট্রাফিক পরিদর্শকের মৃত্যু

শিবগঞ্জ থানার ওসি মো. সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। রুহুল আমিন সোনামসজিদ স্থলবন্দরে ট্রাফিক ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। তিনি যশোর জেলার বেনাপোল পৌরসভার মো. কোরবান আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার তীব্র তাপপ্রবাহে অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার ওসি মো. সাজ্জাদ হোসেন বলেন, সোনামসজিদ স্থলবন্দরের ট্রাফিক বিভাগের ইনস্পেক্টর রুহুল আমিন হিট স্ট্রোকে মারা গেছেন। তার মরদেহটি এখন শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হবে।

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. সায়রা খান বলেন, সোনামসজিদ স্থলবন্দরের ট্রাফিক কর্মকর্তা রুহুল আমিনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে।