শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

যে কারণে বাড়ছে বিদ্যুতের দাম

প্রকাশ: ১১ মে ২০২৪, ১২:৫৮ পূর্বাহ্ন আপডেট: ১৩ এপ্রিল ২০২৬, ৪:২৮ অপরাহ্ন
যে কারণে বাড়ছে বিদ্যুতের দাম

শুক্রবার (১০ মে) এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।

ডলার সংকট, উৎপাদন সক্ষমতার অভাবসহ নানা কারণে চাহিদার বিপরীতে বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না। যার প্রভাব পড়ছে শিল্পকারখানাসহ ব্যক্তিজীবনে। এর ফলে ব্যাহত হচ্ছে উৎপাদন। বাড়ছে ব্যয়ও। দিনশেষে যা আঘাত হানছে সামষ্টিক অর্থনীতিতে। এমন বাস্তবতায় সমসাময়িক জ্বালানি খাতের নানা বিষয় নিয়ে শুক্রবার সংবাদ সম্মেলনে কথা বলেন প্রতিমন্ত্রী।

নসরুল হামিদ বলেন, সব কাজে অর্থের প্রয়োজন। অর্থনৈতিক টানাপোড়েন চলছে, যার কারণে গত মাসে কিছু সমস্যা হয়েছে।

তিমন্ত্রী জানান, তেল-গ্যাসের মতো বছরে ৪-৫ বার সমন্বয় করা হবে বিদ্যুতের দাম। এই খাতে ধীরে ধীরে তুলে দেয়া হবে ভর্তুকি।

এদিন সংবাদ সম্মেলনে ক্যাপাসিটি চার্জ নিয়ে সঠিক ধারণা না থাকায় বিশেষজ্ঞদের সমালোচনা করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, কথিত বিশেষজ্ঞরা ক্যাপাসিটি চার্জ নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের বলতে চাই, ক্যাপাসিটি চার্জ ছাড়া ১০০ মেগাওয়াটের একটি পাওয়ার প্ল্যান্ট করেন, দেখি।

২০২৭ সালের মধ্যে বিদ্যুতের সংকট শতভাগ মিটবে- এমন আশার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আসন্ন বাজেটে বৈদ্যুতিক গাড়ি আমদানিতে শুল্ক কমাতে হবে। বৈদ্যুতিক গাড়ি আমদানিতে আমদানি শুল্কের পরিমাণ শিথিল করা দরকার।