শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

উপজেলা নির্বাচন সংক্রান্ত সেবা মিলবে ৯৯৯-এ

প্রকাশ: ১৯ মে ২০২৪, ১২:১৩ পূর্বাহ্ন আপডেট: ২৭ এপ্রিল ২০২৬, ৯:৫৭ অপরাহ্ন
উপজেলা নির্বাচন সংক্রান্ত সেবা মিলবে ৯৯৯-এ

শনিবার (১৮ মে) সরকারি এক তথ্য বিবরণী থেকে বিষয়টি জানা গেছে।

তথ্য বিবরণীতে বলা হয়, চলমান ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ৪টি ধাপে সম্পন্ন করা হবে। প্রতি ধাপে নির্বাচনের আগের দুদিন, নির্বাচনের দিন ও পরের দিন নির্বাচন সংক্রান্ত যে কোনো সহায়তার জন্য জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

এতে আরো বলা হয়, জাতীয় জরুরি সেবার মাধ্যমে প্রাপ্ত নির্বাচন সংক্রান্ত যে কোনো তথ্য ও অভিযোগ সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বা সংস্থাকে অবহিত করা হবে এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।