শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

স্বাধীনতাবিরোধীরা সুযোগ পেলেই ছোবল মারতে চায়

নিউজ ডেস্ক
প্রকাশ: ১৯ মে ২০২৪, ১২:২৯ পূর্বাহ্ন আপডেট: ২৮ মে ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
স্বাধীনতাবিরোধীরা সুযোগ পেলেই ছোবল মারতে চায়

শনিবার (১৮ মে) ওসমানী স্মৃতি মিলনায়তনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ৮ম জাতীয় সম্মেলনে রাষ্ট্রপতি এ কথা বলেন।

তিনি বলেন, স্বাধীনতাবিরোধীরা এখনও আছে বলেই ঘাতক দালাল নির্মূল কমিটির প্রয়োজন রয়েছে। এ দেশে স্বাধীনতাবিরোধীরা নির্মূল হবে, তাদের পদচিহ্নও থাকবে না। সেই অপশক্তিকে নিশ্চিহ্ন করতে যে প্রয়াস আমাদের প্রয়োজন, তাই করতে হবে।

এসময় রাষ্ট্রপতি উল্লেখ করে বলেন, অপশক্তির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বিজয়ের অর্ধশতক পেরোলেও রাজপথে আজও শোনা যায় ’৭৫- এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। এই কথা শুনলে কি ঠিক থাকা যায়?

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আরো বলেন, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া বিশ্বে সমাদৃত হয়েছে। কিন্তু আজকাল বহির্বিশ্বে থেকে যারা বাংলাদেশবিরোধী অপপ্রচার করছে, তারা মূলত এই দেশটার অগ্রগতি থামিয়ে দিতে চায়।