মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

‘একদিন ইসরায়েলের অস্তিত্ব থাকবে না’

প্রকাশ: ২৩ মে ২০২৪, ১১:২৩ অপরাহ্ন আপডেট: ২৪ মে ২০২৬, ৩:২৫ অপরাহ্ন
‘একদিন ইসরায়েলের অস্তিত্ব থাকবে না’

তিনি আরো বলেন, একদিন জায়োনিস্টরা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। তখন শুধু টিকে থাকবে ফিলিস্তিন। এ সময় হামাস পলিট ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া বলেন, আল্লাহ চাইলে সেই দিনটি আমরাও দেখে যেতে পারি।

এ সময় খামেনি বলেন, খোদ যুক্তরাস্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা আজ ইসরায়েল বিরোধী বিক্ষোভে ফেটে পড়েছেন। বিশ্ববাসী আজ ইসরায়েলকে গণহত্যার অভিযোগে ধিক্কার জানাচ্ছে।একদিন জাপানেও ইসরায়েল বিরোধী এই বিক্ষোভ হতে পারে।

তেহরানে ইসমাইল হানিয়ার সঙ্গে লেবাননের ইসলামি প্রতিরোধ যোদ্ধা- হিজবুল্লাহর উপপ্রধান নাঈম কাশেম ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের প্রতিনিধিদেরও বৈঠক হয়েছে।

রাইসির জানাজায় শরিক হয়ে ইসমাইল হানিয়া বলেন, আমি আজ আপনাদের সামনে ফিলিস্তিনের প্রতিনিধি হিসেবে উপস্থিত হয়েছি। রাইসির মৃত্যুতে সবার মতো ফিলিস্তিনিরাও গভীর শোকাহত।

এ সময় চিৎকার করে ইসমাইল হানিয়া বলতে থাকেন. ইসরায়েল নিপাত যাক। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ইরান সব সময় ফিলিস্তিনের পাশে থাকবে।