মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ভারতের বিপক্ষে বাজিমাত করতে চায় আয়ারল্যান্ড

প্রকাশ: ৫ জুন ২০২৪, ১০:২৩ অপরাহ্ন আপডেট: ১৭ মে ২০২৬, ৪:২২ পূর্বাহ্ন
ভারতের বিপক্ষে বাজিমাত করতে চায় আয়ারল্যান্ড

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করতে চলেছে আয়ারল্যান্ড। এই ম্যাচের আগে, আয়ারল্যান্ডের প্রধান কোচ এনরিখ মালান প্রতিপক্ষের প্রশংসা করে বলেন ভারতীয় দলের কমতি গুলোকে মাথায় রেখে আমরা পরিকল্পনা সাজাতে চাই। তাদের যেকোন ভুলের সুযোগ নিতে চাই, এবং সেখান থেকে একটি ভালো ফল করতে চাই।

আয়ারল্যান্ডের প্রধান কোচ এনরিখ মালান আইসিসিকে বলেছেন- ‘নিজেদের প্রস্তুত করার জন্য আমরা একটি চমৎকার সুযোগের অপেক্ষায় আছি। এতটুতু নিশ্চিত করতে পারি যে আমাদের পরিকল্পনা অনুযায়ী আমরা প্রস্তুতি নিতে পেরেছি। ভারত আমাদের চেয়ে অভিজ্ঞ  একটি দল। আমরা অভিজ্ঞতায় হয়তো তাদের থেকে পিছিয়ে। তবে আমরা একটি ভালো ফলাফল করার জন্য মুখিয়ে আছি। আমাদের দৃষ্টি ভারতীয় দলের উপর আছে। আমরা তাদের ভুলের সুযোগ নিতে চাই এবং ম্যাচে ফলাফল আমাদের পক্ষে নিয়ে আসতে চাই।

এনরিখ মালান আরো বলেন- ‘২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাবাহিক এবং ভালো ক্রিকেট খেলার চেষ্টা করবে আয়ারল্যান্ড। এবারের বিশ্বকাপে শুধু ভারতের বিরুদ্ধেই নয়, আমরা চেষ্টা করব টুর্নামেন্টে সব সেরা দলের বিরুদ্ধেই ভালো খেলতে।’

তিনি আরো বলেন, ‘আশা করি আমরা যদি আমাদের প্রক্রিয়াটি অনুসরণ করতে পারি তাহলে আমরা ভালো ক্রিকেট খেলতে পারবো। অতীতেও আমরা এটি করে দেখিয়েছি। আমরা সময়ের সঙ্গে এটিকে আরো ভালো করেছি। তবে আমাদের সাম্প্রতিক সক্ষমতায় বলতে পারি আমরা শীর্ষ দলগুলোকেও হারানোর সক্ষমতা রাখি।

যে গ্রুপে রয়েছে আয়ারল্যান্ড:

মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ভারত এবং পাকিস্তানের সঙ্গে গ্রুপে রয়েছে আয়ারল্যান্ড। তারা বুধবার নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের অভিযান শুরু করবে।

আয়ারল্যান্ড সম্ভাব্য স্কোয়াড:

পল স্টার্লিং, মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, অ্যান্ড্রু বালবির্নি, কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, জশ লিটল, ব্যারি ম্যাকার্থি, নিল রক, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট, ক্রেগ ইয়ং।