মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

কুয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ জনের মৃত্যু

প্রকাশ: ১২ জুন ২০২৪, ৮:৫১ অপরাহ্ন আপডেট: ৩ মে ২০২৬, ২:৫২ অপরাহ্ন
কুয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫ জনের মৃত্যু

জানা গেছে, দমকলকর্মীরা এখনো আগুন নেভাতে কাজ করছেন। ধারণা করা হচ্ছে, মানগাফের ওই ভবনটি শ্রমিকদের আবাসিক ভবন ছিল। তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভবনে অগ্নিকাণ্ডে আহতদের যথাযথ চিকিৎসা সেবা দেয়ার জন্য মেডিকেল দলগুলো তাদের সর্বোচ্চ চেষ্টা করছে।

কুয়েতের একজন কর্মকর্তা জানিয়েছেন, মানগাফের একটি ভবনে আগুনে অন্তত চারজন এবং কাছাকাছি আরেকটি ভবনে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

কুয়েতের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কুনা’র তথ্য অনুসারে, অগ্নিকাণ্ডে অন্তত ৪৩ জন আহত হয়েছেন। 

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভি নিউজ জানিয়েছে, অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে চারজন ভারতীয় নাগরিকও রয়েছেন।