মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

রাফায় আরো দুই ইসরায়েলি সেনা নিহত

প্রকাশ: ১৬ জুন ২০২৪, ৯:০১ অপরাহ্ন আপডেট: ২৩ এপ্রিল ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
রাফায় আরো দুই ইসরায়েলি সেনা নিহত

এক সপ্তাহ আগেও গাজায় ট্যাংকের উপর হামলায় দুজন ইসরায়েলি সেনা নিহত হয়েছিলেন। রবিবার আইডিএল নিহত সেনাদের নাম ও পরিচয় প্রকাশ করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে ক্যাপ্টেন ইথান কোপলোভিচ এবং ওয়ারেন্ট অফিসার এলন ওয়েইস বিস্ফোরণে প্রথমে গুরুতর আহত হন। পরে তাদের মৃত্যু হয়। তারা ৪ রিজার্ভ আর্মার্ড ক্রিগেডের ১২৯তম ব্যাটালিয়নে কাজ করছিলেন। খবর টাইমস অব ইরায়েলের। 

ট্যাঙ্কে থাকা আরো দুই সেনা বিস্ফোরণে গুরুতর আহত হন বলে নিশ্চিত করেছ ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ)। এই দুই সেনার মৃত্যুর মধ্যদিয়ে স্থল অভিযানে গাজা সীমান্ত ৩১১ জন সেনা নিহত হন। এদের মধ্যে জিম্মি উদ্ধার অভিযানের সময় নিহত একজন ইসরায়েলি পুলিশ কর্মকর্তাও রয়েছেন। এছাড়া হামাসের হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন ঠিকাদারও এসময় নিহত হন। 

শনিবার সকালে দক্ষিণ গাজার রাফায় বিস্ফোরণে নিহত হয় ৮জন সেনা। এরা সবাই প্রকৌশলী ছিলেন। রবিবার এদের ৫ জনের নাম ও পরিচয় প্রকাশ করেছে আইডিএফ। গত ৬ মাসের মধ্যে এটি গাজা স্ট্রিপে চালানো হামাসের সবচেয়ে ভয়াবহ হামলা।  

নিহত সেনারা হলেন- সার্জেন্ট ইলিয়াহু মোশে জিম্বালিস্ট( ২১), সার্জেন্ট কোচাভ ইয়ার (১৯), সার্জেন্ট স্ট্যানিস্লাভ কোস্টারেভ(২১), সার্জেন্ট ব্লুমোভিটজ(২০), সার্জেন্ট ওজ ইশায়া গ্রুবার (২০)।