বিরোধী দলগুলো যা করতে পারেনি, ছাত্ররা তা করেছে: সাখাওয়াত হোসেন

শনিবার কিছু কিছু রাজনৈতিক দলের নির্বাচনের দাবির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
এম সাখাওয়াত হোসেন বলেন, দেশটা যতক্ষণ পর্যন্ত ঐ পরিস্থিতি না আসে, জনগণ যদি আস্থা না রাখতে পারে রাজনৈতিক দলগুলোর উপরে, সেক্ষেত্রে পরিণতি এমনই হয়। আমরা তো দেখলাম একটা এতবড় ঐতিহ্যবাহী দল (আওয়ামী লীগ) যার এত ইতিহাস; কোথায় গেছে সেই পার্টি এখন। এমনকি কাউকে আমি খুঁজেও পাই না।
অন্তর্বর্তী সরকারের এই স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। এটাকে ফিরিয়ে নিয়ে আসাই এখন সবথেকে প্রথম কাজ মনে হচ্ছে। দ্বিতীয় কাজ হচ্ছে- প্রচলিত রাজনৈতিক চিন্তাধারা থেকে সবাইকে বের করা।
এর আগে গতকাল শুক্রবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের দায়িত্ব বণ্টন করেন। বৃহস্পতিবার রাতে শপথ নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা।

