শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

সারাদেশে ৫৯৯ থানার কার্যক্রম শুরু

প্রকাশ: ১২ আগস্ট ২০২৪, ৩:০২ পূর্বাহ্ন আপডেট: ১৬ এপ্রিল ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সারাদেশে ৫৯৯ থানার কার্যক্রম শুরু

সেনাবাহিনীর সহায়তায় দেশের বিভিন্ন এলাকায় এরই মধ্যে পুনরায় থানা কার্যক্রম শুরু হয়েছে। এখন পর্যন্ত দেশে ৫৯৯টি থানার কার্যক্রম শুরু হয়েছে।  

রোববার এক বার্তায় এ তথ্য জানিয়েছে পুলিশ সদর দফতর। তারা জানিয়েছে, দেশে ৬৩৯টি থানার মধ্যে ৫৯৯টি থানার কার্যক্রম শুরু হয়েছে।

এছাড়া ১১০টি মেট্রোপলিটন থানার মধ্যে ৯৭টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৫০২টি থানার কার্যক্রম শুরু হয়েছে।

এর আগে শনিবার পর্যন্ত সারাদেশের ৫৩৮টি থানার কার্যক্রম আজ পুনরায় শুরু হয়েছিল।