শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

এইচএসসির ফলাফল নিয়ে নতুন তথ্য দিলেন উপদেষ্টা

প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ৪:১৪ পূর্বাহ্ন আপডেট: ২০ অক্টোবর ২০২৬, ৬:৩৮ পূর্বাহ্ন
এইচএসসির ফলাফল নিয়ে নতুন তথ্য দিলেন উপদেষ্টা

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি এসব কথা বলেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, এইচএসসির অর্ধেক পরীক্ষা হয়েছে। এই পরীক্ষাগুলো এবং এসএসসিতে প্রাপ্ত ফলাফল মিলিয়ে হয়তো রেজাল্ট তৈরি করা হতে পারে। তবে এটা আমার এককভাবে বলার কোনো বিষয় না। এটার জন্য এক্সপার্ট কমিটি আছে। সেই কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

এইচএসসির স্থগিত পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে। এখন মূল্যায়ন কীভাবে প্রশ্নের জবাবে তিনি বলেন, এ সম্পর্কে আমার কোনো ধারণা নেই, কালকে যে ঘটনা ঘটেছে তারপরে চিন্তা করার সুযোগ পাইনি। আমি আগে থেকই কিছু বলবো না, শিক্ষা বোর্ডগুলোর আসল সিদ্ধান্ত নেয়ার কথা।

বাতিল পরীক্ষাগুলো আবার নেয়ার দাবি উঠেছে। এখন পরীক্ষা নেয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সেটা তো ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের দেওয়ার কথা, তিনি যে ঘোষণা দিয়েছেন সেটাই বলবৎ থাকবে।