শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বাংলাদেশি কিশোরকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ

প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৩ অপরাহ্ন আপডেট: ১৯ এপ্রিল ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
বাংলাদেশি কিশোরকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ

সোমবার (৯ সেপ্টেম্বর) ভোরে বালিয়াডাঙ্গী উপজেলা ধনতলা সীমান্তের ৩৯৩ নং পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জয়ন্ত লাহীড়ি ধানতলা ইউনিয়নের বটতলী গ্রামের মহাদেবের ছেলে।

জানা গেছে, উপজেলার ধনতলা ইউনিয়নের বটতলী ঠুমনিয়া গ্রামের মহাদেব, দরবারু ও মহাদেবের ছেলে শ্রী জয়ন্তসহ ১০/১২ জন ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে।

তারা বালিয়াডাঙ্গীর ধনতলা সীমান্তের গ্রামপাড়া সীমান্তের ৩৯৩ মেইন পিলার এলাকা দিয়ে দালালের মাধ্যমে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করে।

এসময় শ্রী জয়ন্ত নিহত হয়। এছাড়া গুলিবিদ্ধ হন দবরারু ও নিহত শ্রী জয়ন্ত বাবা মহাদেব। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুরে চিকিৎসার জন্য নিয়ে গেছে। ধনতলা ইউপি চেয়ারম্যান সমর কুমার চ্যাটার্জী নিহত ও গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।