শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, ৪:৫৪ পূর্বাহ্ন আপডেট: ১৭ এপ্রিল ২০২৬, ৩:১৬ অপরাহ্ন
সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্ডার কিলিং (সীমান্তে হত্যা) নিয়ে এখানে একটু আলোচনা হয়েছে। আমি শুধু বলব, ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য আমি সংশ্লিষ্ট অথরিটিকে (কর্তৃপক্ষ) আদেশ করেছি। আশা করব ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না। আমি আপনাদের কাছে অনুরোধ করব, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে আপনারাও আমাকে সাহায্য-সহযোগিতা করবেন।

তিনি বলেন, পূজার সময় আরেকটি সমস্যা দেখা দেয়। যেহেতু আমাদের অনেক লোক ভারতে যাওয়া-আসা করে, এপারের লোক ওপারে পূজা দেখতে যায়। আবার ওপারের লোক এপারে পূজা দেখতে আসে। এখানে সবাইকে আমি অনুরোধ করেছি, এবার আপনারা বর্ডার বেল্টে ভালো ভালো পূজা মণ্ডপ করেন। যাতে আমাদের লোক ওই পারে না যায় পূজা দেখার জন্য। ওই পারের লোকও যেন এ পারে না আসে, এটার ব্যবস্থা নেয়ার জন্য বলেছি।