শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

সেনাপ্রধানকে প্রধান উপদেষ্টার প্রয়োজনীয় দিকনির্দেশনা

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৪:৫৬ পূর্বাহ্ন আপডেট: ২৩ এপ্রিল ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
সেনাপ্রধানকে প্রধান উপদেষ্টার প্রয়োজনীয় দিকনির্দেশনা

প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর ড. ইউনূসের এটাই প্রথম বিদেশ সফর। আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে তিনি বক্তৃতা করবেন।

এর আগে, রবিবার (২২ সেপ্টেম্বর) সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে সেনাবাহিনী প্রধান দেশের বর্তমান সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও সেনাবাহিনী কর্তৃক গৃহীত কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবগত করেন।

এ সময় প্রধান উপদেষ্টা সেনাবাহিনী প্রধানকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য ধন্যবাদ জানান।