শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

মালয়েশিয়া প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক, যা বললেন ড. ইউনূস

প্রকাশ: ৫ অক্টোবর ২০২৪, ৩:২০ পূর্বাহ্ন আপডেট: ২২ এপ্রিল ২০২৬, ৩:১৬ পূর্বাহ্ন
মালয়েশিয়া প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক, যা বললেন ড. ইউনূস

পুরোনো বন্ধুকে ঢাকায় স্বাগত জানাতে পেরে ‘খুবই খুশি’ বলে জানান অধ্যাপক ইউনূস। এসময় সম্প্রতি বাংলাদেশে সংঘটিত ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনে ছাত্র ও সাধারণ মানুষের ত্যাগ এবং পূর্ববর্তী সরকারের নৃশংসতা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করেন তিনি।ড. ইউনূস বলেন, মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় এবং দেশটির নেতাদের সঙ্গে আমার দীর্ঘ সম্পর্ক রয়েছে। একে কাজে লাগিয়ে আরো সামনে এগিয়ে যেতে চাই।

এর আগে দুই নেতা বন্ধুত্বের নিদর্শন হিসেবে একই গাড়িতে চড়ে রাজাধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে পৌঁছান। সেখানেই তাদের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে এসব তথ্য জানা গেছে।

উল্লেখ্য, এদিন বেলা ২টার দিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে স্বল্প সময়ের সফরে ঢাকায় পৌঁছান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।