শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ছাত্র-জনতার আন্দোলনে নিহত ৭৩৫ জনের খসড়া তালিকা প্রকাশ

প্রকাশ: ৭ অক্টোবর ২০২৪, ৪:১৪ পূর্বাহ্ন আপডেট: ২১ এপ্রিল ২০২৬, ৫:০৮ অপরাহ্ন
ছাত্র-জনতার আন্দোলনে নিহত ৭৩৫ জনের খসড়া তালিকা প্রকাশ

তালিকায় কোনো তথ্য অসম্পূর্ণ বা ভুল থাকলে, সেটি সংশোধনের জন্য কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে নিহতদের স্বজনদের প্রতি আহ্বান জানিয়েছে সরকার। এছাড়া নিহতদের মধ্যে কারো নাম তালিকায় অর্ন্তভুক্ত হয়ে না থাকলে তার আইনগত ওয়ারিশ বা প্রতিনিধিকে নিজ জেলার সিভিল সার্জন বা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেয়া হয়েছে।

উল্লেখ্য, গত জুলাই ও আগস্টে গণআন্দোলন চলাকালে নিহতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ফলে নিহতদের প্রকৃত সংখ্যা বের করার জন্য তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। ওই তালিকায় এখন পর্যন্ত ৭৩৫ জন নিহতের তথ্য দেখা যাচ্ছে। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের স্বাস্থ্যবিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি দাবি করেছে, আন্দোলনে প্রায় ১৫৮১ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া ৩১ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন বলেও জানিয়েছেন তারা। তবে আহত-নিহতদের এই তথ্য আরো যাচাই-বাছাই করা হবে বলে সাংবাদিকদের জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের স্বাস্থ্যবিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি।