মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

টেস্ট ক্রিকেটে লজ্জার রেকর্ড গড়ে হারল পাকিস্তান

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ২:৩৩ পূর্বাহ্ন আপডেট: ২৯ এপ্রিল ২০২৬, ৩:৩২ অপরাহ্ন
টেস্ট ক্রিকেটে লজ্জার রেকর্ড গড়ে হারল পাকিস্তান

মুলতানে প্রথম ইনিংসে তিন সেঞ্চুরিতে ৫৫৬ রান তোলে পাকিস্তান। জবাবে ৭ উইকেটে ৮২৩ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। ডাবল সেঞ্চুরি করেন জো রুট। আর ট্রিপল সেঞ্চুরির দেখা পান হ্যারি ব্রুক। এতে ২৬৭ রানের লিড পায় ইংলিশরা। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৫২ রান তুলে চতুর্থ দিন শেষ করে স্বাগতিক দল। আর পঞ্চম দিনে বাকি ৪ উইকেট হারিয়ে ২২০ রানে গুটিয়ে যায় দ্য গ্রিন ম্যানরা।

পাকিস্তানের দ্বিতীয় ইনিংস ধসিয়ে দিতে বড় ভূমিকা রাখেন লিচ। মাত্র ৬ দশমিক ৫ ওভার হাত ঘুরিয়ে ৪ উইকেট তুলে নেন। দুটি করে উইকেট নেন ব্র্যাডন কার্স ও গ্যাস অ্যাটকিনসন। অন্য উইকেটটি নেন ক্রিস ওকস।