শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

তিন মাসে সর্বোচ্চ ১৫০ শতাংশ বেড়েছে নিত্যপণ্যের দাম

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ১২:৪৭ পূর্বাহ্ন আপডেট: ৬ মে ২০২৬, ৮:০৫ অপরাহ্ন
তিন মাসে সর্বোচ্চ ১৫০ শতাংশ বেড়েছে নিত্যপণ্যের দাম

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে, নিত্যপণ্যের বাজার এখনো অস্থিতিশীল। প্রতিদিনই বাড়ছে কোনো না কোনো পণ্যের দাম। সংসার চালাতে হিমশিম অবস্থা সাধারণ মানুষের।

জুলাই থেকে অক্টোবরের শুরু পর্যন্ত বেশ কিছু পণ্যের দাম বেড়েছে ১০ থেকে ১৫০ শতাংশ পর্যন্ত। জুলাই মাসে এক কেজি বেগুনের দাম ছিল ৮০ থেকে ৯০ টাকা।  এই মাসে এক কেজি বেগুন কিনতে গুণতে হচ্ছে ২০০ টাকা। জুলাই মাসের চেয়ে প্রায় ৯৫ শতাংশ বেড়ে, প্রতি কেজি কাঁচামরিচের দাম এখন ৩৬০ থেকে ৪০০ টাকা।

 ব্রয়লার মুরগির দামও ২০ শতাংশ পর্যন্ত বেড়েছে। চালের দামও ১০ শতাংশ বেড়েছে তিন মাসে। জুলাইতে মোটা চালের দাম ছিল প্রতি কেজি ৫০ থেকে ৫৪ টাকা। আর এখন সেই চালের দাম প্রতি কেজি ৬০ থেকে ৬৪ টাকা। এ ছাড়া ডিম, মাছের দামও বাড়তি।


রাজধানীর কারওয়ানবাজারে আসা এক ক্রেতা বলেন, যেমন দাম তেমন নিতেই হবে। কি করব আর, কিছু করার নেই। সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে আরেক ক্রেতা বলেন, আশা ছিল এই সরকার সাশ্রয়ী দামে নিত্যপণ্য দিতে পারবে। তবে কিছুই দেখছি না।

দাম বাড়ার কারণ হিসেবে বৃষ্টি, বন্যা ও সরবরাহ ঘাটতির অজুহাত দিচ্ছেন বিক্রেতারা। এদিকে, চাঁদাবাজি ও সিন্ডিকেট নতুন করে সক্রিয় হওয়ায় বাজারে প্রভাব পড়েছে বলে দাবি কনজুমারস অ্যাসোসিয়েশনের। তাই কিছু পণ্যের আমদানি শুল্ক কমানো হলেও দাম কমছে না।

বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের (বিপিএ) সভাপতি সুমন হাওলাদার বলেন, আমরা করপোরেট গ্রুপদের কাছে জিম্মি। কারণ তারা ফিড, বাচ্চা, ডিম সব কিছু এক জায়গা থেকে সরবরাহ করা হয়।

ক্যাব সহ-সভাপতি এস এম নাজের হোসাইন বলেন, বাজারে যে সিন্ডিকেট ছিল বা চাঁদাবাজির অবস্থা ছিল তা আগের মতোই চলমান আছে। আগে হয়তো আইনশৃঙ্খলা বাহিনী চাঁদা নিতো তা হয়তো বন্ধ আছে তবে অন্য রূপে চলছে।

ঊর্ধ্বমুখী বাজারে চাপের মুখে সীমিত আয়ের মানুষ। মনিটরিং ব্যবস্থা বাড়িয়ে পণ্যের দাম সহনীয় অবস্থায় আনার দাবি তাঁদের।