মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বিদায়ী টেস্ট খেলতে দেশে আসবেন না সাকিব

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৪, ৪:৪৯ পূর্বাহ্ন আপডেট: ১০ এপ্রিল ২০২৬, ৮:২৮ অপরাহ্ন
বিদায়ী টেস্ট খেলতে দেশে আসবেন না সাকিব

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সাকিবের দেশে ফেরার কথা থাকলেও তিনি দেশে ফিরছেন না। দুবাইয়ে পৌঁছানোর পর সাকিব বাংলাদেশ থেকে বার্তা পান, ঢাকা থেকে সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত দেশে আসার বিমানে না চড়তে।

সাকিবের দেশে না ফেরার ইস্যুতে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া গণমাধ্যমকে জানিয়েছেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে দেশে না আসার পরামর্শ দিয়েছি। বিদায়ী টেস্ট খেলতে মিরপুরে আসবেন না সাকিব আল হাসান।  

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিদায়ী টেস্ট খেলার কথা থাকলেও গত কয়েক দিন ধরে কঠোর অবস্থান নিতে দেখা গেছে সাকিব বিরোধীদের। মিরপুরে স্টেডিয়াম এলাকায় মিছিল করছে তারা। স্টেডিয়াম জুড়ে হয়েছে দেয়াল লিখন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাকিবের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।

আর এই পরিস্থিতিতে দেশে ফিরলে সাকিবের নিরাপত্তা নিয়ে দেখা দিতে পারে শঙ্কা। যা নিয়ে বৃহস্পতিবার একটি ‘জুম মিটিং’ করে বিসিবি। সেই মিটিংয়েই দেশে ফিরতে সাকিবকে নিষেধ করা হয়। পরে বিসিবির পরামর্শ অনুযায়ী ফ্লাইটও বাতিল করে দিয়েছেন সাকিব। যার মানে আজ আর দেশে ফেরা হচ্ছে না বাঁহাতি এই অলরাউন্ডারের।