শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

সাবেক মন্ত্রী আমির হোসেন আমু গ্রেফতার

প্রকাশ: ৭ নভেম্বর ২০২৪, ১:৫০ পূর্বাহ্ন আপডেট: ১৭ মার্চ ২০২৬, ৮:০৮ পূর্বাহ্ন
সাবেক মন্ত্রী আমির হোসেন আমু গ্রেফতার

বুধবার রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক।

তিনি জানান, আমির হোসেন আমুর বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। তাকে একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।

গত ১৮ আগস্ট আমির হোসেন আমুর ব্যাংক হিসাব জব্দ করা হয়। একই সঙ্গে তার পরিবারের সদস্য ও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করা হয়। পাশাপাশি সব ব্যাংকের কাছে তাদের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।