মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ইউক্রেনে ২৪ ঘণ্টায় ৩ শতাধিক সেনা নিহত

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ১১:৫৪ অপরাহ্ন আপডেট: ৬ মে ২০২৬, ৭:৪৭ অপরাহ্ন
ইউক্রেনে ২৪ ঘণ্টায় ৩ শতাধিক সেনা নিহত

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে যে, এ নিয়ে কুরস্ক সীমান্তে সামরিক সংঘর্ষের সময় ইউক্রেনীয় সেনাবাহিনীর প্রায় ৩০ হাজার ৮০০ সৈন্যের ক্ষয়ক্ষতি হয়েছে। এর পাশাপাশি ইউক্রেনের ১৮৯টি ট্যাংক, ১২৩টি পদাতিক যুদ্ধ যান, ১০৭টি সাঁজোয়া বাহন, ১,০৯৫টি সাঁজোয়া যুদ্ধ যান, ৮৩৩টি মোটর যান এবং ২৬২টি আর্টিলারি অস্ত্রও ধ্বংস হয়েছে।

এদিকে রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে ইউক্রেনের দুটি মনুষ্যবিহীন ড্রোন (ইউএভি) ধ্বংস করেছে রাশিয়ান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার বোগোমাজ তার টেলিগ্রাম চ্যানেলে শনিবার এ খবর জানিয়েছেন।

তিনি বলেছেন, দায়িত্বে থাকা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্রায়ানস্ক অঞ্চলের আকাশসীমায় দুটি ইউএভি (ড্রোন) আটকায় এবং ধ্বংস করে। এ ঘটনায় কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয়নি এবং জরুরি সেবার কর্মীরা ঘটনাস্থলে কাজ করছে বলেও জানান গভর্নর। সূত্র: তাস।