শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

মুজিববর্ষ উদযাপনের বরাদ্দ বাতিল

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ৭:৩১ পূর্বাহ্ন আপডেট: ১৬ মে ২০২৬, ৯:২১ অপরাহ্ন
মুজিববর্ষ উদযাপনের বরাদ্দ বাতিল

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহামম্মদ ইউনূস। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

প্রেস উইং জানায়, উপদেষ্টা পরিষদের বৈঠকে মুজিববর্ষ উদযাপনে ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১ হাজার ২৬১ কোটি টাকা ব্যয় হয়েছে। পরে ২০২৪-২৫ অর্থবছরে এ সংক্রান্ত বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত হয়।

বৈঠকে অভিজ্ঞ, দক্ষ ও যোগ্য অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগের মাধ্যমে বিদ্যমান অ্যাটর্নি সার্ভিসকে শক্তিশালী করার লক্ষ্যে দ্য বাংলাদেশ ল অফিসার্স (অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স, ২০২৪’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।