শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বাজারে চড়া সবজির দাম, সংকট বোতলজাত সয়াবিন তেলের

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪, ১১:৫৩ অপরাহ্ন আপডেট: ৬ মে ২০২৬, ১:২৮ অপরাহ্ন
বাজারে চড়া সবজির দাম, সংকট বোতলজাত সয়াবিন তেলের

গত সপ্তাহের তুলনায় আলুর দাম কেজিতে ৫ টাকার মতো বেড়েছে। প্রতি কেজি পুরান আলু বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকায়। আর নতুন আলুর দাম কেজিতে ৯০ থেকে ১০০ টাকা।

বাজারে মোটা চাল, পেঁয়াজ, চিনি ও ব্রয়লার মুরগির দাম কিছুটা কমেছে। প্রতি কেজি মোটা চালের দাম ৩ থেকে ৪ টাকা কমে বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫৫ টাকায়। আমদানি করা পেঁয়াজ ১০০ ও দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজিতে।

কাঁচা বাজারে শীতের সবজি আসতে শুরু করলেও অধিকাংশ দামই অপরিবর্তিত রয়েছে। এছাড়া বাজারে এসেছে নতুন আলু, বিক্রেতা দাম হাঁকাচ্ছেন প্রতি কেজি ১০০ টাকা। গত সপ্তাহে কাঁচা মরিচের ঝাল কিছুটা কম থাকলেও এখন তা আরো বেড়েছে। প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি দরে।

জার ঘুরে দেখা যায়, মানভেদে প্রতি কেজি বেগুন ৬০-৮০ টাকা, করলা ৭০ থেকে ৯০ টাকা, ঢ্যাঁড়স ৬০ টাকা, বরবটি ৭০ টাকা, মুলা ৪০ টাকা, লতি ৬০ টাকা, ধুন্দুল ৬০ টাকা ও পটোল ৪০ টাকায় বিক্রি হচ্ছে। আর প্রতি কেজি পেঁপে ৪০ টাকা, গাজর ১৩০ টাকা, কচুরমুখী ৮০ টাকা, টমেটো ১২০ থেকে ১৪০ টাকা, শিম ৮০ থেকে ১০০ টাকা, শালগম ১১০ টাকা ও শসা বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকায়। নতুন আলু ১০০ আর পুরান আলু ৭৫ থেকে ৮০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। এছাড়া এক কেজি কাঁচা মরিচের দাম ১৪০ টাকা হলেও প্রতি ২৫০ গ্রাম মরিচের জন্য ৪০ টাকা গুনতে হচ্ছে ক্রেতাদের।